উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রণহুঙ্কার: এক দিনে ৪৩ দফা হামলা

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৩৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৩৮:৫৫ অপরাহ্ন
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা রোববার দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিভিন্ন ইসরায়েলি অবস্থানে মোট ৪৩ দফা হামলা চালিয়েছে। যার মধ্যে রকেট ও ড্রোন হামলাও অন্তর্ভুক্ত ছিল।

এই হামলাগুলোর মধ্যে দক্ষিণ লেবাননের খিয়াম, আল-বাইয়াদা, বিনত জবেইল, তাইবেহ এবং শামা শহর ও আশপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করা হয়। পাশাপাশি ইসরায়েলের কিরিয়াত শমোনা, মারগালিয়ত, আভিভিম, মেতুলা এবং দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতেও হামলা চালানো হয়েছে।

এছাড়া তারা জানিয়েছে, আল-আলিকাহ, বেইত হিলেল, মাউন্ট নেরিয়া, ফিলন, ইফতাহ এবং দিশন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ইসরায়েলি ব্যারাক ও সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]