৩০০ সদস্যের বিশাল বহর নিয়ে ইসলামাবাদে জেডি ভ্যান্স; ইরানের প্রতি হুঁশিয়ারি

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:১৫:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:১৫:১২ পূর্বাহ্ন
ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসেছিল যুক্তরাষ্ট্রের ৩০০ সদস্যের প্রতিনিধিদল। তবে এই প্রতিনিধিদলের বেশিরভাগ সদস্যই নিরাপত্তারক্ষী। পার্সটুডের এক সংবাদে এ তথ্য উঠেছে এসেছে।

পাকিস্তানে অবস্থানরত ইরানি প্রতিবেদক জানিয়েছেন, প্রায় ৩০০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স প্রতিনিধিদলে রয়েছেন। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন। ভ্যান্স তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘যদি ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায়, আমরা অবশ্যই উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত।’

তিনি বলেন, ইরান যদি আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না।

যদিও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বারবারই আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আলোচনা প্রক্রিয়া চলা অবস্থায় তারা দুইবার ইরানে হামলা চালিয়েছে।

সূত্র: পার্সটুডে

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]