ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, লেবানন বাইরে—নেতানিয়াহুর স্পষ্ট বার্তা

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তকে সমর্থন করছে, যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি চুক্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে হয়েছে এবং এতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি।

নেতানিয়াহু আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এমন অবস্থায় আনতে চান, যাতে দেশটি ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে না পারে। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমেই এগোতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভিন্ন দাবি করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পরস্পরবিরোধী এই বক্তব্যগুলোর কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]