যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রেখে আলোচনায় বসছে ইরান

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৪৬:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৪৬:১৮ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা পরিকল্পনা মেনে নিলে তেহরান ইসলামাবাদে আমেরিকার সঙ্গে দুই সপ্তাহ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।


ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (১১ এপ্রিল) শুরু হবে আলোচনা, তবে এটি যুদ্ধের সমাপ্তি নয়—শুধুমাত্র ১০ দফা চূড়ান্ত না হলে সংঘাত অব্যাহত থাকবে। ইরান আমেরিকার প্রতি পূর্ণ অবিশ্বাস জানালেও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে।

 

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় শত্রুর পরাজয় রাজনৈতিক বিজয়ে রূপ নিলে সবাই উদযাপন করবে, নইলে মাঠে লড়াই চলবে যতক্ষণ না সব দাবি পূরণ হয়। ইরান সতর্ক করে বলেছে, ‘ট্রিগারে আঙুল রাখা আছে’—যেকোনো ভুলে পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। এটি ঐতিহাসিক অবিশ্বাসের ধারাবাহিকতা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]