অবশেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিল ইরান

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২৩:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৩৩:৫৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান আনুষ্ঠানিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সম্মতিতে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে।
 

এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি।
 

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সম্মতিতেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। ইরানের পক্ষ থেকে এটিকে ‘বিজয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
 

বিবৃতিতে আরও জানানো হয়, স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
 

বিশ্লেষকদের মতে, সাময়িক এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমাতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক কূটনৈতিক আলোচনা প্রয়োজন হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]