র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্ত সরকারের—নতুন মহাপরিচলক আহসান হাবীব পলাশ, ৯০ দিনে মাদকবিরোধী বড় সাফল্য

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:৪৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:৪৩:৪৯ অপরাহ্ন

অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, র‍্যাব বিলুপ্তি বা এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংস্থাটির নয়—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, র‍্যাবের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা এবং একটি কার্যকর বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। তাই র‍্যাব সংক্রান্ত যেকোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের ওপরই নির্ভর করবে।

র‍্যাব ডিজি আরও জানান, গত দেড় বছরে বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ তুলনামূলক কম। সঠিকভাবে পরিচালনা করা হলে র‍্যাব ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম বলেও তিনি উল্লেখ করেন।

মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি এবং এর বিরুদ্ধে র‍্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

গত ৯০ দিনে পরিচালিত অভিযানে র‍্যাব উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে—

> ২৪ কেজির বেশি হেরোইন
> ৭,০০০ বোতলের বেশি ফেন্সিডিল
> ৫,০০০ কেজি গাঁজা
> ১৫ লাখ পিস ইয়াবা
> ৪,০০০ লিটার বিদেশি মদ

এ সময় প্রায় ১,১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া একই সময়ে হত্যা মামলার আসামি হিসেবে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]