গাজীপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:০৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:০৩:২২ অপরাহ্ন

গাজীপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের চাপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় রেললাইন অতিক্রমের সময় ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
 

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]