হামের প্রকোপ না কমা পর্যন্ত সারাদেশে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ, টিকাদানের হার ও টিকার প্রাপ্যতাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি টিকাদানে ঘাটতি, সরবরাহ সংকট ও দেরির কারণ খুঁজতে স্বাধীন তদন্তের দাবিও জানানো হয়।

আবেদনকারীর পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে যে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে না পারা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী, যা নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। শিশুদের প্রাণহানি ঠেকাতে অবিলম্বে দেশব্যাপী একযোগে বিশেষ ও জরুরি টিকাদান কর্মসূচি চালুর জন্য আদালতের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উল্লেখ্য, একই দিনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আগামী রোববার থেকে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও, রিট আবেদনকারী আইনি বাধ্যবাধকতার মাধ্যমে এই সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।