হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:০৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১১:০৬:২৪ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার পর একাধিক বগি লাইন থেকে ছিটকে পড়ায় রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
 

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হলে কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কিছু বগি পাশের জমিতে ছিটকে যায়।
 

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রেনটি আকস্মিকভাবে লাইনচ্যুত হয়, তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
 

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
 

রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]