রাজধানীর শাপলা চত্বর-এ ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডল-কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৩০ মার্চ) রাতে মামলায় পূর্বে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
উল্লেখ্য, ২০১৩ সালে ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশ-এর অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি র্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।