খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে সিআইডি

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১২:০২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১২:০২:৪৮ অপরাহ্ন

খাগড়াছড়ি শহরের একটি জঙ্গল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
 

সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের পর্যটন হোটেল সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, মৃত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন।
 

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। তিনি জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে।
 

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]