দুবাই বন্দরে কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা, আগুনে ক্ষতিগ্রস্ত ‘আল-সালমি’

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১১:২২:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১১:২২:৫৮ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

কেপিসি এক বিবৃতিতে এই ঘটনাকে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে আখ্যা দিয়েছে। কুয়েত নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলে ভর্তি ছিল।

হামলার ফলে জাহাজটির হাল বা কাঠামোতে গুরুতর ক্ষতি হয়েছে এবং এতে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের সমুদ্র এলাকায় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পরিবেশগত ঝুঁকি বাড়াতে পারে।

এদিকে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, জাহাজে থাকা ২৪ জন নাবিক সবাই নিরাপদে আছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]