সৌদি আরবে মার্কিন ‘এডব্লিউএসিএস’ বিমান বিধ্বস্ত: ইরানপন্থী বাহিনীর হামলার দাবি নিশ্চিত করল বিবিসি

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩১:৪৩ অপরাহ্ন
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি ।

দুইদিন আগেই এ ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পরবর্তীতে তারা এই বিশেষ বিমান এবং বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করার ঘোষণা দেয়।

ছড়িয়ে পড়া ছবিগুলোতে বিধ্বস্ত বিমানটির নম্বর পরিষ্কার দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ১৬টি সচল ‘বোয়িং এ-৩ সেন্ট্রি’ বা এডব্লিউএসিএস বিমান রয়েছে, যা এই হামলার ফলে কমে ১৫টি হবে।

বিমানটির ফ্লাইটের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, হামলার আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি এডব্লিউএসিএস বিমান মোতায়েন ছিল। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]