ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ১১৫ ডলার ছাড়াল, বাড়ছে বৈশ্বিক মন্দার শঙ্কা

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:২৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:২৯:৪৯ অপরাহ্ন

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। এই ভূ-রাজনৈতিক সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (৩০ মার্চ) আগের দিনের তুলনায় ২.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি তেলের দাম দাঁড়িয়েছে ১১৫.৯৩ ডলারে, যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৬২ শতাংশ বেশি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রেন্ট ক্রুডের দাম ৩.০১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৬৪ ডলারে পৌঁছেছে।

জ্বালানি বিষয়ক ওয়েবসাইট অয়েলপ্রাইস ডটকম জানিয়েছে, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময়কার বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে বর্তমান তেলের মূল্যবৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাড়িয়ে তুলছে। ইরানকে ঘিরে সংঘাত শুরুর আগে যেখানে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার, এখন তা দ্রুত ঊর্ধ্বমুখী।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাজার এখনও এই সংকটের পূর্ণ প্রভাব উপলব্ধি করতে পারেনি। আগামী মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]