১১৮ ডলার ছাড়াল কুয়েতি তেলের দাম: মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটের শঙ্কা

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:১০:৩৩ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে কারণে কুয়েতি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৮ ডলার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতি তেলের প্রতি ব্যারেলের দাম ৮ দশমিক ১০ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৯৩ ডলারে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম ঊর্ধ্বমুখী। কারণ, ইরানের হামলা কিংবা হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের মুখে পড়েছে।

বিশ্বের মোট জ্বালানি রফতানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে বৈশ্বিক গ্যাস ও তেল সরবরাহের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা ‘চোকপয়েন্ট’ হিসেবে পরিচিত।

এই যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং হরমুজ প্রণালি অনিরাপদ হয়ে ওঠায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]