এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক: ইরানপন্থী হ্যাকারদের দাবি নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:০৯:০৮ অপরাহ্ন
ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর দাবি করা এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। 

শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এই কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

উইলিয়ামসন বলেন, সংশ্লিষ্ট তথ্যগুলো ছিল ঐতিহাসিক এবং এতে কোনো সরকারি তথ্য জড়িত নেই।

আল জাজিরা জানায়, এর আগে আমরা জানিয়েছিলাম, ইরান-সমর্থিত হ্যাকার, যারা নিজেদের হান্দালা হ্যাক টিম বলে পরিচয় দেয়। তারা এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স থেকে নেওয়া কয়েক ডজন ইমেল ও ছবি প্রকাশ করেছে ।

হান্দালা নিজেদেরকে ফিলিস্তিনপন্থী স্বঘোষিত রক্ষীবাহিনী হিসেবে মনে করে। তারা লকহিড মার্টিন অস্ত্র কোম্পানির মধ্যপ্রাচ্য-ভিত্তিক কয়েক ডজন কর্মচারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করারও দাবি করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]