মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একজোট রাশিয়া ও ইরান: পুতিনের জরুরি চিকিৎসা সহায়তা তেহরানে

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৩:৩৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৩:৩৮:২১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সামরিক ও রাজনৈতিক সংকট নিরসনে টেলিফোনে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবারের এই আলাপে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরবর্তী পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশই আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের পথে হাঁটার বিষয়ে একমত পোষণ করেছে।

 

​বিবৃতি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হেনেছে। এই পাল্টাপাল্টি হামলায় জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আজারবাইজানের সহযোগিতায় ৩১৩ টন চিকিৎসা সামগ্রীর একটি বিশাল চালান ইরানে পাঠিয়েছে রাশিয়া।

 (সূত্র: আনাদোলু এজেন্সি)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]