দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০২:৫৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০২:৫৮:১২ অপরাহ্ন

বিশ্ববাজারে চলমান অস্থিরতার প্রাবাহে দেশে জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বর্তমানে দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুত এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার জন্য এবং জননিরাপত্তার স্বার্থে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।

 

​জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, পেট্রোল বা ডিজেলের মতো দাহ্য পদার্থ ব্যক্তিগতভাবে মজুত করা অত্যন্ত বিপজ্জনক এবং জীবননাশের কারণ হতে পারে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি। তাই অধিক মুনাফার আশায় কোনো অসাধু চক্র যেন অবৈধভাবে তেল মজুত না করে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তদারকি বাড়াতে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে সক্রিয় রয়েছে।

 

​সরকার আরও নিশ্চিত করেছে যে, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল ক্রয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফলে সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হতে এবং সরকারি নির্দেশনার প্রতি আস্থাশীল হতে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]