জোজিলা পাসে তুষারধস: নিহত ৭, বন্ধ শ্রীনগর-লেহ মহাসড়ক

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১২:০৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১২:০৯:৪৭ অপরাহ্ন
 

ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখকে সংযোগকারী জোজিলা পাস এলাকায় তুষারধসে অন্তত সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর শ্রীনগর-লেহ মহাসড়ক বন্ধ হয়ে যায় এবং সেখানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
 

শুক্রবার শ্রীনগর-লেহ জাতীয় মহাসড়ক (এনএইচ-১)–এর লাদাখ অংশে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার পরপরই প্রশাসন ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠিয়ে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে।
 

লাদাখ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসন ও পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা বাহিনী ও বর্ডার রোডস অর্গানাইজেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
 

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
 

এদিকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আরও কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছেন। একই সঙ্গে সড়ক থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]