কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ ৫ নিহত

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১০:১২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১০:১২:২১ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে তেল ফুরিয়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশের রেললাইনের কাছে অবস্থান নেন। একপর্যায়ে তারা রেললাইনে বসে কথা বলছিলেন বলে জানা যায়।

এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে পড়ে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেনটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রেললাইন ও মহাসড়ক সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]