টেকনাফ সীমান্তে প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকার মাদক জব্দ

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১২:৪১:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১২:৪১:৩৫ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।
 
উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
 
টহল দলটি টেকনাফ সীমান্তের জীম্বংখালী বিওপি সংলগ্ন সাকেরের ঘের এলাকায় নজরদারি জোরদার করে।পরে আনুমানিক ৩টার দিকে মিয়ানমার দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
 
এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাশ্ববর্তী পানিপূর্ণ ঘের দিয়ে সাঁতরে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ৪২টি প্যাকেট থেকে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।এদিকে, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে চিরুনি অভিযান চালালেও অন্ধকারের কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]