বিশ্ব বাণিজ্য ৮০ বছরের সবচেয়ে ভয়াবহ সংকটে: ডব্লিউটিও

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:২৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:২৬:১৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানির দাম হুমকি বাড়ায় বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র প্রধান এনগোজি ওকোনজো-ইওয়ালা।


বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রিসম্মেলনের উদ্বোধনে তিনি বলেন, বিশ্বব্যাপী বহুপাক্ষিক ব্যবস্থা চিরতরে বদলে গেছে এবং বর্তমান সংকট অস্বীকার্য। এই যুদ্ধ শুধু সংশ্লিষ্ট দেশ নয়, সারা বিশ্বের বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলছে।

 

যুদ্ধের ফলে জ্বালানি বাজার অস্থিতিশীল হওয়ায় ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২০২৬ সালের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির সতর্কতা দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। বিশ্বব্যাপী সরবরাহ বন্ধ ও দামবৃদ্ধি অর্থনীতিকে চাপে ফেলেছে, যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]