‘কোভিডের মতো ঐক্যের সময় এসেছে’, পশ্চিম এশিয়া সংকটে মোদির জরুরি বার্তা

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০১:১৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০১:১৪:৫২ অপরাহ্ন

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৩ মার্চ) লোকসভায় দেওয়া এক ভাষণে তিনি বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতাকে করোনা মহামারির কঠিন সময়ের সঙ্গে তুলনা করে বলেন, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও অধ্যবসায়ই ভারতের প্রধান শক্তি। সংঘাতের কারণে বিশ্বজুড়ে সৃষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি রাজ্য সরকার ও নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

 

​প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে উল্লেখ করেন, সংকটের এই সুযোগে যারা গুজব ছড়ানো, মজুতদারি বা কালোবাজারিতে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিশ্চিতে উপকূলীয় অঞ্চল, সীমান্ত এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিম এশিয়া সংকটের তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ছে, তা স্বীকার করে নিয়ে দ্রুত সমাধানের পথ খোঁজার ওপরও জোর দেন তিনি। তবে জ্বালানি নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে মোদি জানান, ভারতের কাছে বর্তমানে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে, যা অচিরেই ৬৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]