১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের একনিষ্ঠ হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১২:৪৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১২:৪৫:৪৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে শুরু হয়েছে দাফতরিক কার্যক্রম। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

​শুভেচ্ছা বিনিময়কালে ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমান সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে স্ব-স্ব দায়িত্ব পালনের জোরালো আহ্বান জানান। উল্লেখ্য, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই সচিবালয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্ধারিত সময় সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে তাঁর দাফতরিক কার্যক্রম শুরু করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]