শীর্ষ নেতা নিহত হলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৬:৩১:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৬:৩১:৪২ পূর্বাহ্ন

সাম্প্রতিক হামলা ও উচ্চপর্যায়ের নেতাদের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, শীর্ষ পর্যায়ের নেতারা নিহত হলেও দেশটির রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকবে এবং এতে সামগ্রিক ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে না।

মঙ্গলবার (১৭ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আরাঘচি বলেন, ইরান একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত, যেখানে কোনো একক ব্যক্তির অনুপস্থিতি পুরো ব্যবস্থাকে অচল করে দিতে পারে না।

এদিকে, আলি লারিজানি নিহত হয়েছেন কি না— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সরকার। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।

সাক্ষাৎকারে আরাঘচি আরও উল্লেখ করেন, অতীতেও ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হত্যার ঘটনা ঘটেছে, তবুও রাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ ছিল। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের স্থিতিশীলতা বজায় থাকবে বলে তিনি ইঙ্গিত দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]