বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা চলছে: হাইকমিশনার প্রণয় ভার্মা

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৩১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৩১:৪০ অপরাহ্ন

 

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালুর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভিসা চালুর বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভিসা চালুর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভিসা চালু হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
 

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে ইতোমধ্যে ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে এবং এ সহযোগিতা আরও বিস্তৃত করার উপায় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।
 

তিনি আরও জানান, বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও গভীর করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
 

হাইকমিশনারের মতে, বিদ্যমান সংযোগ ও সহযোগিতা শুধু
বর্তমান নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশ ও ভারতের অর্থনীতির মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]