দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৬:৪২:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৬:৪২:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ভোর রাতে সেহরির সময় সকচো এলাকায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা যায়, নিহত মেহেদীর গ্রামের বাড়ি নাঙ্গলকোট এলাকায়। প্রায় তিন বছর আগে তিনি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া যান। প্রথমে কিয়ংডং বিশ্ববিদ্যালয়-এ ডি-৪ ভিসায় ভাষা শিক্ষা সম্পন্ন করার পর পরে ডি-২ ভিসায় সেজং বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।

জানা যায়, সকচো এলাকায় বসবাস করতেন মেহেদী। শনিবার ভোর রাতে তিনি দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে গাড়িতে থাকা অপর দুই বাংলাদেশি বন্ধু অক্ষত রয়েছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মেহেদীর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]