ভারতে কারাভোগ শেষে পতাকা বৈঠকে দেশে ফিরলেন বাংলাদেশি যুবক

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৫০:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৫০:৩৩ পূর্বাহ্ন

চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হওয়া এক বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

ফেরত আসা যুবকের নাম আল হাসান (৩০)। তিনি মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর দালালের মাধ্যমে সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আল হাসান। পরে ভারতীয় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। সাজার মেয়াদ শেষ হলে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি তাকে স্থানীয় থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]