দুবাইয়ের বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরণ, বুর্জ খলিফার কাছেই ড্রোনের ধ্বংসাবশেষ

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:১২:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:১২:৪৪ পূর্বাহ্ন
 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং পেছনে দুবাইয়ের প্রতীকী স্থাপনা বুর্জ খলিফাও দৃশ্যমান ছিল।
 

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ কাছাকাছি একটি ভবনের বাইরের অংশে পড়ে। এতে ভবনের সামনের অংশে সামান্য ক্ষতি হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

দুবাই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি সম্ভাব্য লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের বাহ্যিক অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
 

এদিকে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পর দুবাইয়ের কিছু ব্যাংক তাদের কর্মীদের অফিস খালি করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
 

সূত্র: দ্য সান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]