দুবাই শহরের কেন্দ্রে জোড়া বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের ভবন

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১১:৩১:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১১:৩৩:২৫ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রীয় অংশে শুক্রবার (১৩ মার্চ) জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়।

বার্তা সংস্থা এএফপি–এর একজন প্রতিবেদক জানিয়েছেন, তিনি একটি বড় জোড়া বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে সামান্য ক্ষতির ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ রোড–এর দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়।

ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলেছে দুবাই পুলিশ। বিস্ফোরণে ভবনটির কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এলাকায়।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) দুবাই কর্তৃপক্ষ একটি ছোট ড্রোন ঘটনার কথাও জানিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ওই অঞ্চলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাতজন মার্কিন সেনা সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]