এসবি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত–এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মো. রিয়াজ হোসেন, যিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত–এর বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন–এর অনুসন্ধানাধীন অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিল করা রিটার্নসহ সব আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
এ কারণে তার নামে দাখিল করা শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত সব মূল আয়কর রিটার্ন, স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নথি জব্দ করার পর সেগুলোর সত্যায়িত অনুলিপি সরবরাহ করার জন্য কর কমিশনারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।