পেট্রোল ও অকটেন সরবরাহ দ্রুত উন্মুক্তের দাবি পেট্রোল পাম্প মালিকদের

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন

দেশে চলমান জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির মধ্যে পেট্রোল ও অকটেনের ডিপো পর্যায়ের সরবরাহ দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, বর্তমানে চালু থাকা রেশনিং ব্যবস্থার কারণে অনেক পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি পৌঁছাচ্ছে না এবং এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)–এর চেয়ারম্যানের কাছে এই দাবি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতি সামাল দিতে দেশের বিভিন্ন জ্বালানি ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহে প্রায় ২৫ শতাংশ রেশনিং করা হচ্ছে। এর ফলে অনেক পেট্রোল পাম্পে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পৌঁছাচ্ছে না, যা বাজারে চাপ সৃষ্টি করছে।

সংগঠনটির দাবি, পেট্রোল ও অকটেনের সরবরাহ উন্মুক্ত করা হলে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগও অনেকটাই প্রশমিত হবে।

এর আগে গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেল বিক্রির ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়। সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]