মার্কিন বন্ধুত্বের ফাঁদে পা দিও না: ইরানের কুর্দিদের সিরীয় কুর্দিদের চরম হুঁশিয়ারি

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৬:৩০ অপরাহ্ন

সিরিয়ার কুর্দিরা ইরানের কুর্দিদের প্রতি এক বিশেষ সতর্কবার্তা জারি করে বলেছে যে, তেহরানের বিরুদ্ধে লড়াইয়ে তারা যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে সামরিক বা কৌশলগত জোটে না জড়ায়। দীর্ঘদিনের সহযোগিতার পর ওয়াশিংটন কর্তৃক বারবার 'পরিত্যক্ত' হওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে সিরীয় কুর্দিরা এই আহ্বান জানিয়েছে। কামিশলির বাসিন্দা সাদ আলী রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত যন্ত্রণার কথা তুলে ধরে বলেন, "আমি আশা করি ইরানের কুর্দিরা আমেরিকার সাথে কোনো মিত্রতা করবে না; কারণ ইতিহাস সাক্ষী, স্বার্থ ফুরিয়ে গেলে তারা তোমাদের মাঝপথে একাই ফেলে চলে যাবে।"

 

​সিরিয়ার কুর্দি প্রতিরোধ আন্দোলনগুলোর মতে, আমেরিকানদের নিয়ে তাদের অভিজ্ঞতা অত্যন্ত নেতিবাচক। এর আগে আইএস বিরোধী যুদ্ধে কুর্দিরা সম্মুখভাগে লড়াই করলেও, কৌশলগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত না করেই পিছু হটেছিল, যা কুর্দিদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দেয়। অন্য এক কুর্দি বাসিন্দা জানান, ওয়াশিংটন সবসময়ই কুর্দি কার্ড ব্যবহার করে নিজেদের ফায়দা লোটে এবং পরে স্থানীয় প্রতিরোধ আন্দোলনগুলোকে চরম বিপদে ফেলে প্রস্থান করে। ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কুর্দিরা যাতে একই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি না করে, সেই লক্ষ্যেই কামিশলি থেকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।

 (সূত্র: রয়টার্স)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]