রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৭:১০ অপরাহ্ন

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
 

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এলএ প্লাজা নামের ১১তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।
 

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]