চট্টগ্রামে শপিং করতে গিয়ে ছিনতাইয়ের কবলে মাদারাসা শিক্ষার্থী

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:২২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:২২:৫৬ পূর্বাহ্ন
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় শামীমা আক্তার (২৩) নামের এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।
 
শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টার দিকে ঈদের জন্য শপিং করতে গিয়ে ওই মহিলা ছিনতাইয়ের কবলে পড়ে। পরে আহত অবস্থায় শিক্ষার্থী শামীম আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বহদ্দারহাটস্থ বসবাসরত বাসায় নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
পরে সেখান থেকে রাত আটটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
 
আহত শামীম আক্তার বাঁশখালী উপজেলা কাথরিয়া ইউনিয়নের ১ হালিয়া পাড়া এলাকার আবু জাফরের মেয়ে। তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় একটি ভবনে ভাড়ায় থাকেন এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল ১ম বর্ষের ছাত্রী।
 
শিক্ষার্থী শামীম আক্তার জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আমার ভাগিনীদের জন্য কেনাকাটা করতে বিকালে বহদ্দারহাট ভাড়া বাসা থেকে বের হয়ে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পথরোধ করে এলোপাথাড়ি মারধর করা শুরু করে। এ সময় তাঁর কাছে থেকে টাকা ও মোবাইলফোন ছিনতাই করে নিয়ে যায় তারা।
 
এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]