ডিএমপিতে বড় রদবদল: কমিশনারের স্টাফ অফিসারসহ ৭ এডিসিকে বদলি

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৫:৪৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৫:৪৬:১০ পূর্বাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বদলিকৃত কর্মকর্তাদের তালিকায় ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারাও রয়েছেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

​বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের এডিসি ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগে এবং ডিবি সাইবার সাপোর্ট সেন্টারের তানজিলা শারমিনকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কমিশনারের স্টাফ অফিসার জুয়েল ইমরানকে বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

 

​অন্যদিকে, মাঠ পর্যায় থেকে সদর দপ্তরে আনা হয়েছে দুই কর্মকর্তাকে। খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাড্ডা জোনের মো. সারোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]