ট্রাম্পের ইরানে যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে খারিজ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৬:০৬:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:২৩:৫৬ পূর্বাহ্ন
 

ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি ৪৭-৫৩ ব্যবধানে খারিজ হয়। বিবিসির তথ্য অনুযায়ী, ভোটাভুটি প্রায় পুরোপুরি দলীয় লাইনে বিভক্ত ছিল।
 

প্রস্তাবটির লক্ষ্য ছিল ইরানে চলমান সামরিক অভিযানে প্রেসিডেন্টের একতরফা সিদ্ধান্তের ক্ষমতা নিয়ন্ত্রণ করা। ভোটে ডেমোক্র্যাটদের সঙ্গে সমর্থন দেন রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।
 

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে। ফলে সিনেটে প্রস্তাবটি পাস হলে ইরানে চলমান সামরিক অভিযান থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে হতো। প্রস্তাবটি খারিজ হওয়ায় অভিযান দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
 

এখন একই ধরনের প্রস্তাব নিয়ে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে। আগামীকাল সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।
 

ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কয়েকজন সিনেটর জানিয়েছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি সময় ধরে চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে অবস্থান নিতে পারেন। পরিস্থিতির অগ্রগতির ওপরই পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]