ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৮০

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৮:১০:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৮:০১:৪৭ অপরাহ্ন
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। 
 
সোমবার (২ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
 
গত শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু।
 
কেরমানপুর আরও জানান, তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]