মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: সব ফ্লাইট স্থগিত করে যাত্রীদের জরুরি বার্তা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:১৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:১৯:২৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিমানের পক্ষ থেকে নিশ্চিত না হয়ে যাত্রীরা যেন অযথা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

​বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব গন্তব্যের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অনেক যাত্রী পরিস্থিতির খবর না জেনে বিমানবন্দরে চলে আসায় চরম ভোগান্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এ অবস্থায় কোনো যাত্রী যেন বিমানবন্দরে এসে বিপাকে না পড়েন, সেজন্য বিমানের হটলাইন নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

​শুক্রবার রাত থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করেছে। বিমান কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আকাশপথ নিরাপদ হওয়ার সাথে সাথেই ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]