ঢাকাসহ দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৯:৫১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৯:৫১:০১ অপরাহ্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে কম্পনটি টের পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪, যা মাঝারি মাত্রার হিসেবে বিবেচিত। উৎপত্তিস্থল ছিল আশাশুনি, সাতক্ষীরা। কম্পন রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের বুধবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ১০টির বেশি ছোট ও মাঝারি মাত্রার কম্পন রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটে অবস্থান করায় মাঝেমধ্যে এ ধরনের কম্পন স্বাভাবিক হলেও অবকাঠামোগত প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি।

নাগরিকদের অপ্রয়োজনীয় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং ভবন নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]