১০ মার্চ শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট কার্যক্রম, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:১৬:৪৮ পূর্বাহ্ন
 

আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটির সুপারিশের ভিত্তিতে প্রকল্পটির পাইলটিং অনুমোদন দেওয়া হয়।
 

প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলায় এই কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলা থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ একযোগে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী। পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
 

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির সুবিধাভোগী নারীরা মাসিক আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসে প্রত্যেক কার্ডধারী পরিবারকে ২,৫০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

সরকারের দাবি, এ কর্মসূচির লক্ষ্য নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা। সংশ্লিষ্টদের মতে, পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী হলে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা বাড়বে এবং দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে।
 

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া এই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]