সড়কে স্লিপ দিয়ে বিভিন্ন সংস্থা বা সংগঠনের নামে টাকা আদায়কে ‘স্পষ্ট চাঁদাবাজি’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে হামিম বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন কিংবা শ্রমিক সংগঠনের নামে যত্রতত্র স্লিপ দিয়ে টাকা তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করবে।
শেখ তানভীর বারী হামিম লেখেন, দীর্ঘদিন ধরে চলে আসা এ প্রথা দেশের জন্য একটি অপসংস্কৃতি। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতার উল্লেখ করে তিনি দাবি করেন, টোল নির্ধারিত সেতু বা মহাসড়ক ছাড়া অন্য কোথাও এ ধরনের অর্থ আদায়ের নজির তিনি দেখেননি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান ঈদের আগে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন এবং ব্যক্তিগত সফরে রাষ্ট্রীয় গাড়ির সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। হামিমের ভাষ্য, ভিআইপি চলাচল সীমিত করা ও নিরাপত্তা ব্যবস্থায় সংযম প্রদর্শনের মতো পদক্ষেপ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
সবশেষে তিনি লেখেন, সড়কে স্লিপের মাধ্যমে অর্থ আদায় বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং সামগ্রিকভাবে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।