তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা: পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৩:১৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৪:৩৬:৫৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিতে যাচ্ছে তারেক রহমান নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। ৪টা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভা মোট ৪৯ সদস্যের হতে পারে, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন।

 

​ইতিমধ্যে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। নিচে আলোচিত ও ডাক পাওয়া সদস্যদের একটি তালিকা দেওয়া হলো:

 

​পূর্ণ মন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন (সম্ভাব্য ২৫ জন):

 
  • ​মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি মহাসচিব)
  • ​ড. আব্দুল মঈন খান (স্থায়ী কমিটির সদস্য)
  • ​আমীর খসরু মাহমুদ চৌধুরী (স্থায়ী কমিটির সদস্য)
  • ​সালাহউদ্দিন আহমদ (স্থায়ী কমিটির সদস্য)
  • ​ইকবাল হাসান মাহমুদ টুকু (স্থায়ী কমিটির সদস্য)
  • ​হাফিজ উদ্দিন আহমেদ (স্থায়ী কমিটির সদস্য)
  • ​ডা. এ জেড এম জাহিদ হোসেন (স্থায়ী কমিটির সদস্য)
  • ​আব্দুল আউয়াল মিন্টু (স্থায়ী কমিটির সদস্য)
  • ​কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩)
  • ​আ ন ম এহসানুল হক মিলন (চাঁদপুর-১)
  • ​শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩)
  • ​আরিফুল হক চৌধুরী (সিলেট-৪)
  • ​খন্দকার আবদুল মুক্তাদীর (সিলেট-১)
  • ​জহির উদ্দিন স্বপন (বরিশাল-১)
  • ​আসাদুল হাবীব দুলু (লালমনিরহাট-১)
  • ​মোহাম্মদ আসাদুজ্জামান (সাবেক অ্যাটর্নি জেনারেল)
  • ​খলিলুর রহমান (টেকনোক্র্যাট - সাবেক পররাষ্ট্র সচিব/উপদেষ্টা)
 

​প্রতিমন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন (সম্ভাব্য ২৪ জন):

 
  • ​নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ)
  • ​জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
  • ​আমিনুল হক (টেকনোক্র্যাট - সাবেক ফুটবলার)
  • ​শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬)
  • ​এম. রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১)
  • ​ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২)
  • ​মীর শাহে আলম (বগুড়া-২)
  • ​ববি হাজ্জাজ (এনডিএম - ঢাকা-১৩)
  • ​শামা ওবায়েদ (ফরিদপুর-২)
  • ​সুলতান সালাহউদ্দিন টুকু (টাঙ্গাইল-২)
  • ​ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১)
  • ​ইশরাক হোসেন (ঢাকা-৬)
  • ​হাজি আমিনুর রশীদ ইয়াছিন (টেকনোক্র্যাট)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]