আঙুলে অমোছনীয় কালি থাকলেও অজু ও নামাজে কোনো সমস্যা হবে কি?

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১২:৫৯:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১২:৫৯:৩২ পূর্বাহ্ন
ভোটের সময় আঙুলে অমোছনীয় কালি ব্যবহার করা হয় যাতে কেউ একাধিকবার ভোট দিতে না পারে। অনেকের প্রশ্ন থাকে যে এই কালি আঙুলে থাকায় অজু বা নামাজে কোনো অসুবিধা হবে কি না। নীচে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রশ্ন: নির্বাচনে ভোট দেওয়ার সময় আঙুলে অমোছনীয় যে দাগ দেওয়া হয় সেটির জন্য অজুতে সমস্যা হবে কি?
উত্তর: নির্বাচনে ভোট প্রদানের পর আঙুলের মাথায় যে অমোছনীয় কালি ব্যবহার করা হয়, তা সাধারণত চামড়ার ওপর কোনো আবরণ বা প্রলেপ তৈরি করে না; বরং চামড়ার ভেতরে শোষিত হয়ে যায়। এই কারণে কালি সহজে ওঠে না বটে, তবে অজু বা গোসলের সময় পানি চামড়ায় পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি করে না। সুতরাং, এই ধরনের কালি হাতে থাকা অবস্থায় অজু, গোসল ও নামাজ আদায় করা সহিহ।
তবে যদি কোনো ক্ষেত্রে কালি চামড়ার ওপর স্পষ্ট প্রলেপ তৈরি করে—যার কারণে পানি চামড়ায় পৌঁছাতে বাধাগ্রস্ত হয়—তাহলে যথাসম্ভব তা তুলে ফেলে অজু করার চেষ্টা করতে হবে। আর যদি সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও কালি অপসারণ করা সম্ভব না হয়, তাহলে সেই অবস্থাতেই অজু ও গোসল করে নামাজ আদায় করা যাবে।
ফাতওয়া হিন্দিয়া ১/৪২, দারুল উলুম দেওবন্দ, ফাতাওয়া নম্বর 174504 এবং জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচী, ফাতাওয়া নম্বর 143909202006 অনুযায়ী।
সংগৃহীত: হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]