১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৫:১৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৫:১৮:৩৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর এবার নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই প্রস্তুতির কথা জানান।

 

​মন্ত্রিপরিষদ সচিব জানান, সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপরই দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। ড. শেখ আব্দুর রশীদ বলেন, "আমরা আশা করছি আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ শেষ হবে এবং সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে।" এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বলেও তিনি নিশ্চিত করেন। সাধারণত সংসদীয় নির্বাচনে জয়ী দল বা জোটের পক্ষ থেকে সংসদীয় নেতা নির্বাচনের পর রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানান, যার ধারাবাহিকতায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]