সৌদিতে ‘ইহুদিবিদ্বেষ’ নিয়ে সরব হতে ইসরায়েলপন্থীদের চাপ দিচ্ছে আমিরাত: চাঞ্চল্যকর রিপোর্ট

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১১:১৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১১:১৪:১২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার স্নায়ুযুদ্ধ এবার নতুন মাত্রা নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই'-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলপন্থী লবিং গ্রুপগুলোকে ব্যবহার করে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমেছে আরব আমিরাত। রিয়াদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে নেতিবাচক মনোভাব তৈরিতে তারা কৌশলগতভাবে ‘ইহুদিবিদ্বেষ’ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।

 

​প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত প্রভাবশালী ইসরায়েলপন্থী সংগঠন 'আমেরিকান জিউইশ কমিটি' (AJC)-কে সৌদি আরবে বিদ্যমান কথিত ইহুদিবিদ্বেষ নিয়ে প্রকাশ্য বিবৃতি দেওয়ার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেছে। আমিরাতি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক ও জনমানসে সৌদি আরব সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করতে লবিং জোরদার করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে। মূলত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আঞ্চলিক নেতৃত্ব ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিষয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এক ধরণের প্রচ্ছন্ন প্রতিযোগিতা কাজ করছে। এই লবিং যুদ্ধ সেই রেষারেষিরই একটি বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

​(সূত্র: মিডল ইস্ট আই)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]