নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় পরিষদ

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১১:০০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১১:০০:৫২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

 

​দলীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে বিভিন্ন আসনের ভোটের হিসাব-নিকাশ এবং সামগ্রিক ফলাফল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এই বৈঠকে। বিশেষ করে বিভিন্ন ভোটকেন্দ্রে সুনির্দিষ্ট কিছু অনিয়ম, ফলাফল প্রক্রিয়ায় সম্ভাব্য ত্রুটি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগগুলো মাঠ পর্যায় থেকে এসেছে, সেগুলোকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা এবং এর প্রেক্ষিতে পরবর্তী রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামীর অভাবনীয় ফলাফল এবং প্রধান বিরোধী শক্তি হিসেবে উত্থানের পর দলটির এই অভ্যন্তরীণ পর্যালোচনা আগামী দিনের সংসদীয় রাজনীতিতে তাদের অবস্থান স্পষ্ট করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]