ওমান বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প: ওয়াশিংটন-তেহরান আলোচনায় নতুন মোড়

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১০:৪০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১০:৪৮:৪৪ অপরাহ্ন

দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের বিষয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে।” আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান পরমাণু বোমা তৈরি করছে, তবে তেহরান বরাবরই একে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। এই আলোচনার ঠিক পরেই যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করলেও, ট্রাম্প আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে বেশ ইতিবাচক অবস্থান দেখিয়েছেন।

 

​ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই আলোচনাকে একটি ‘ভালো সূচনা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, পারস্পরিক যুক্তি ও মতামত বিনিময়ের মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক ইস্যুর পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানোর বিষয়েও চাপ দিচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি সম্মানজনক চুক্তি না হলে এর পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে, ইরান আশা প্রকাশ করেছে যে ওয়াশিংটন ‘চাপ ও হুমকির’ পথ পরিহার করে আলোচনার টেবিলে থাকবে। গত জুনে ইসরায়েলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক উত্তজনা বৃদ্ধির পর এই প্রথম কূটনৈতিক পর্যায়ে এমন সরাসরি অগ্রগতি দেখা গেল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]