২০২৬ হজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০১:৫০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:২৮:৪৭ অপরাহ্ন

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ অফিসগুলোর জন্য নির্ধারিত বিস্তৃত কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এবারের লক্ষ্য হলো আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করা এবং হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করা।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের ৮ জুন থেকে। সে সময় হজ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়। পরবর্তীতে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়, যাতে সংশ্লিষ্ট অফিসগুলো পরিকল্পনা ও সমন্বয় আরও ভালোভাবে করতে পারে।

প্রস্তুতি সূচি অনুযায়ী, আবাসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সংক্রান্ত চুক্তি শুরু হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে, যা ২০২৫ সালের আগস্টের শেষ দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]