পুরান ঢাকার লক্ষ্মীবাজারে রাস্তা সংস্কারের কারণে বেড়েছে বায়ুদূষণ, জনজীবন ক্ষতিগ্রস্ত

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০১:৪১:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০১:৪১:০৩ পূর্বাহ্ন

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় বায়ুদূষণের কারণে স্থানীয় বাসিন্দারা বেশ ঝুঁকির মুখে পড়েছেন। এলাকার প্রধান সড়কে চলমান রাস্তা সংস্কার কাজের ফলে উড়ে আসা ধূলিকণা ও বালু জনজীবন কঠিন করে তুলেছে। এতে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট ও অ্যালার্জির মতো সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

রাস্তা সংস্কারের কারণে বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ । দ্রুত কাজ করে এবং সংস্কার সম্পন্ন করে এলাকার পরিবেশগত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। বাসিন্দারা মাস্ক ব্যবহার করছেন যাতে স্বাস্থ্য ঝুঁকি কমানো যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]